spot_img
spot_img

তুরস্ক কাতারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় করতে চায়: তুর্কী পররাষ্ট্রমন্ত্রী

ইনসাফ | নাহিয়ান হাসান

তুরস্ক কাতারের সাথে তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো দৃঢ় করতে চায় বলে মন্তব্য করেছেন তুর্কী পররাষ্ট্রমন্ত্রী মাওলুদ চাভুশ ওগলু।

শুক্রবার (১৮ ডিসেম্বর) কাতারের জাতীয় দিবস উপলক্ষ্যে দেওয়া বিবৃতিতে তিনি এই কথা বলেন।

ব্যক্তিগত টুইটার একাউন্টে কাতারের জাতীয় দিবস উপলক্ষে মাওলুদ চাভুশ ওগলু বলেন, কাতারের জাতীয় বা স্বাধীনতা দিবস উপলক্ষে বন্ধু ও ভাতৃপ্রতিম কাতারী জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

তুর্কী-কাতার দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরো বিকশিত করে উক্ত অঞ্চলের সমৃদ্ধি, সুরক্ষা ও স্থিতিশীলতায় উল্লেখযোগ্য অবদান রাখতে তুরস্ক দৃঢ় প্রতিজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি।

এবছর কুয়েতের মধ্যস্থতায় উপসাগরীয় সঙ্কট সমাধানের অগ্রগতির সাফল্য নিয়ে নিজেদের জাতীয় দিবস উদযাপন করছে কাতার।

তাছাড়া, কাতারের কেন্দ্রীয় ব্যাংক দিবসটিকে কেন্দ্র করে কাতারী রিয়ালের পঞ্চম সংস্করণ হিসেবে কাতারী রিয়ালের নতুন নোট বাজারে ছেড়েছে বলেও জানা যায়।

উল্লেখ্য, বিশ্বের সর্ববৃহৎ ডেটাবেস নাম্বিও, তাদের ২০১৯ সালের ক্রাইম ইন্ডেক্সে বিশ্বের সবচেয়ে নিরাপদ রাষ্ট্রগুলোর তালিকায় কাতারের নাম যুক্ত করে।

তাছাড়া, আয়োজক রাষ্ট্র হিসেবে ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ এবং ২০৩০ সালে এশিয়ান গেমসের আয়োজনও করতে যাচ্ছে কাতার।

সূত্র: মিডলইস্ট মনিটর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ