spot_img
spot_img

হামাস নেতা সিনওয়ার মিশর চলে গেছে: দাবি ইসরাইলী কর্মকর্তার

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের এক কর্মকর্তা দাবি করেছে, ইয়াহিয়া সিনওয়ার এবং তার ভাইসহ হামাস নেতারা সম্প্রতি রাফাহ সুড়ঙ্গ দিয়ে মিশর চলে গেছেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সৌদি-ভিত্তিক গণমাধ্যম এলাফ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

একই নিরাপত্তা সূত্র উল্লেখ করেছে, ইসরাইল সাম্প্রতিক বছরগুলোতে ওই এলাকায় গাড়ি এবং ছোট ট্রাক যাতায়াত করতে পারে এমন ১০টি বড় টানেল পর্যবেক্ষণ করছে। এটাও জানা গেছে, তারা বিশ্বাস করে যে হামাস ইরান ও লেবাননে প্রশিক্ষণের জন্য সিনাই দিয়ে যোদ্ধাদের পাচার ছাড়াও ওই টানেলের মাধ্যমে ক্ষেপণাস্ত্র এবং প্রযুক্তিগত ডিভাইসসহ ইরানী অস্ত্র পাচার করেছে।

সংবাদপত্রটি ইসরাইল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) এক মুখপাত্রের কাছ থেকে প্রতিক্রিয়া চেয়েছিল। তিনি অভিযোগগুলো অস্বীকার করেন।

সূত্র : জেরুসালেম পোস্ট

spot_img
spot_img
spot_img

সর্বশেষ