spot_img
spot_img

প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে: ককরোচ পার্টি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার রাজধানী দিল্লির যন্তরমন্তরে যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধায় তারা সেখানে যেতে পারেনি। এ সময় কয়েক হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

শনিবার ককরোচ জনতা পার্টির ভারপ্রাপ্ত প্রধান নেতা অজিঙ্কা সিন্ধে বলেন, “জ্ঞানেশ কুমার যতদিন পদত্যাগ না করছেন ততদিন, প্রতিদিন যন্তরমন্তরের দিকে মিছিল হবে।”

এদিকে ভারতের পুলিশ জানিয়েছে, গতকাল ও শনিবার পর্যন্ত সাত হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলা চালানো হয়েছে এমন অভিযোগে একটি এফআইআর দায়ের করা হবে। ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তিদের পরবর্তীতে গ্রেপ্তার দেখানো হবে।

শনিবার সকালে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। তিনি মুম্বাই থেকে বিমানে করে দিল্লিতে আসেন। এরপরই পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।

সূত্র : রয়টার্স, ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি, ইন্ডিয়া টুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ