অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত মোট ২৯ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিমানবাহী।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) হিব্রু পত্রিকা ‘এডিওথ আহরোনোথ’ এ তথ্য প্রকাশ করেছে।
যেখানে বলা হয়েছে, লেবানন, গাজ্জা ও সিরিয়ার মোট ৩১ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
পত্রিকাটির তথ্য অনুযায়ী, পদাতিক বাহিনীর সুবিধার্থে প্রায় ৭ হাজার ‘সার্জিক্যাল স্ট্রাইকস’ চালানো হয়েছে।
২৬ হাজার হামলা যুদ্ধবিমান থেকে পরিচালনা করা হয়েছে। পাশাপাশি হেলিকপ্টার থেকে ৩ হাজার ৮০০ ও ড্রোন থেকেও একই সংখ্যক হামলা চালানোর কথা জানা গেছে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজ্জায় ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে ইসরাইলি বাহিনী। দখলদার বাহিনীর হামলায় এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে বিপুল সংখ্যক ফিলিস্তিনি, যার বেশিরভাগই নারী ও শিশু। পাশাপাশি বিপুল সংখ্যক ঘরবাড়ি, অবকাঠামো এবং ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস করা হয়েছে। ফলে অভূতপূর্ব মানবিক বিপর্যয় দেখা দিয়েছে গাজ্জায়। আর এমন বর্বরোচিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞের কারণে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের (আইসিজে) মুখোমুখি হতে হয়েছে ইসরাইলকে।
সূত্র: মিডল ইস্ট মনিটর











