অবরুদ্ধ গাজ্জা উপত্যকার হাসপাতালগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী। যার ফলে হাসপাতালগুলোতে ‘প্রি ম্যাচিওর’ বা নির্ধারিত সময়ের আগে জন্ম নেওয়া ফিলিস্তিনি শিশুরা অনিবার্য মৃত্যুর মুখোমুখি হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক এক্স বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেছে ইউএনএফপিএ
এক্স বার্তায় বলা হয়েছে, “গাজ্জায় ইসরাইলি বাহিনীর অবরোধ, হাসপাতালগুলোর উপর অনবরত হামলা, বিভিন্ন ধরনের সংক্রামক ব্যাধি এবং পর্যাপ্ত পরিমাণে ঔষধ ও জ্বালানির অভাবে অনিবার্য মৃত্যুর ঝুঁকিতে রয়েছে নির্ধারিত সময়ের আগে জন্ম নেওয়া ফিলিস্তিনি শিশুরা।”
গাজ্জায় এই অবিরাম ভোগান্তি শেষ হওয়া উচিত বলেও জানিয়েছে ইউএনএফপিএ। পাশাপাশি অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে সংস্থাটি।
সূত্র: মিডল ইস্ট মনিটর











