spot_img
spot_img

দুই খুনির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করল আফগান সরকার

একটি ফুটবল স্টেডিয়ামে প্রকাশ্যে দুই খুনির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) আফগান সুপ্রিম কোর্ট এ তথ্য জানিয়েছে।

আফগানিস্তানের সর্বোচ্চ নেতা বা আমিরুল মুমিনীন শাইখুল হাদীস হাইবাতুল্লাহ আখুন্দজাদার অনুমোদন সাপেক্ষে ওই দুই ব্যক্তির দণ্ড কার্যকর করা হয়েছে। তারা হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।

সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ার পর তারা সব ধরনের আইনি সুবিধা পান। সব প্রক্রিয়া শেষ করে এরপর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই ব্যক্তির একজনের নাম হলো সৈয়দ জামাল। অপরজনের নাম গুল খান।

সৈয়দ জামাল ময়দান ওয়ারদাক প্রদেশের লোরা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি সাত বছর আগে আমির মুহাম্মাদ নামের এক ব্যক্তিকে হত্যা করেছিলেন। অপরদিকে গুল খান মুহাম্মাদ কাসিম নামের এক ব্যক্তিকে পাঁচ বছর আগে হত্যা করেছিলেন। এ দুইজনই ছুরির মাধ্যমে হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন।

সূত্র: খামা প্রেস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ