অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী। গত ২৪ ঘন্টায় বর্বর এই বাহিনীর বিমান হামলায় ১০৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে আরো ১৬০ জন ফিলিস্তিনি।
গাজ্জার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়টি নিশ্চিত করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এখনো প্রচুর সংখ্যক ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। সেখানে উদ্ধারকর্মীরা এখনো পৌঁছাতে সক্ষম হননি।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গাজ্জায় ইসরাইলের আক্রমণের শুরু থেকে এ পর্যন্ত মোট ২৯ হাজার ৫১৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। আহত ফিলিস্তিনের সংখ্যা ৬৯ হাজার ৬১৬ জন ছাড়িয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু।
উল্লেখ্য, গাজ্জায় ইসরাইলি বাহিনীর হামলায় প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি অভ্যন্তরীণভাবে বাস্তচ্যুত হয়েছে। সেই সঙ্গে পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করে দেয়া হয়েছে ৬০ শতাংশ অবকাঠামো। পাশাপাশি দেখা দিয়েছে ব্যাপক খাদ্য সংকট।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি











