spot_img
spot_img

অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করতে তুর্কমেনিস্তান সফরে উচ্চ-পর্যায়ের আফগান প্রতিনিধি দল

অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করতে পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির নেতৃত্বে পার্শ্ববর্তী দেশ তুর্কমেনিস্তান সফরে গেছেন ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

তুর্কমেনিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে এই সফরের আমন্ত্রণ করা হয়েছিল বলে জানিয়েছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র জানিয়েছেন, তুর্কমেনিস্তানের সাথে কূটনৈতিক, ব্যবসা, অর্থনৈতিক সম্পর্ক ও আফগানিস্তানে বিনিয়োগের বিষয়ে আলোচনা করবে প্রতিনিধি দলটি।

এ বিষয়ে আফগানিস্তানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “তুর্কমেনিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হবে। পাশাপাশি ব্যবসায়ীদের জন্য যৌথ প্রকল্প, বিনিয়োগ ও সুযোগ সুবিধা নিয়ে কথা হবে। এই সফরটি দুইটি দেশের জন্যই লাভজনক হবে।”

আফগানিস্তান চেম্বার অব কমার্স এন্ড ইনভেস্টমেন্টের (এসিসিআই) প্রধান মিরওয়াইস হোতাক বলেন, “এই বৈঠকটি দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরালো করতে ভূমিকা রাখবে।”

তিনি আরো বলেন, “তুর্কমেনিস্তান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। বিশেষ করে বাণিজ্য ও পরিবহনের ক্ষেত্রে। তবে এই ধরনের সফর খুব কম সংখ্যক হয়েছে।”

প্রসঙ্গত, এই সফরে আরো যাচ্ছেন খনি ও পেট্রোলিয়াম মন্ত্রী, আফগানিস্তানের রেল কর্তৃপক্ষের সদস্যবৃন্দ ও দেশটির বিদ্যুৎ কোম্পানি ডি আফগানিস্তান ব্রেশনা শেয়ারকাত (ডিএবিএস)।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ