ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী ২৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নারী ও শিশুকে শহীদ করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এদিকে, ইসরাইলী হামলায় ভূখণ্ডটিতে শহীদের মোট সংখ্যা ইতোমধ্যেই ৩০ হাজার ছাড়িয়ে গেছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরাইল ২৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নারী ও শিশুকে হত্যা করেছে বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বৃহস্পতিবার জানিয়েছেন।
এএফপি বলছে, বৃহস্পতিবার মার্কিন হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানির সময় গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নারী ও শিশুদের হত্যার পরিসংখ্যান জানতে চাওয়া হয় লয়েড অস্টিনের কাছে। জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, এটি ২৫ হাজারেরও বেশি।
ফিলিস্তিনের গাজ্জা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজ্জায় ইসরাইলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭০ হাজারের বেশি মানুষ।











