গাজ্জা উপত্যকায় ইসরাইলী বাহিনীর বোমা হামলায় হামাসের কব্জায় থাকা জিম্মিদের মধ্যে ৭ জন নিহত হয়েছেন। এই নিহতদের মধ্যে ৪ জন ইসরাইলী এবং ৩ জন বিদেশি নাগরিক।
শুক্রবার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন হামাসের মুখপাত্র আবু উবাইদা। কিন্তু উপত্যকার কোন এলাকায় এই ৭ জিম্মি নিহত হয়েছেন, তা বলেননি তিনি।
তবে টেলিগ্রাম পোস্টে তিনি বলেছেন, গাজ্জায় গত প্রায় ৫ মাসে দখলদার ইসরাইলী বাহিনীর বোমায় বেশ কয়েকজন জিম্মি নিহত হয়েছেন। শুক্রবার নিহতের মধ্যে দিয়ে সেই সংখ্যা ৭০ জন ছাড়িয়েছে।











