spot_img
spot_img

ইরানে সাড়ে তিন কোটি ডলার বিনিয়োগ করবে আফগান সরকার

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর চাবাহারে ৩৫ মিলিয়ন বা সাড়ে তিন কোটি ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের একটি প্রতিনিধি দল।

শনিবার (২ মার্চ) আফগানিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হাসান কাজেমি কওমি এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আফগানিস্তান বাণিজ্যিক, আবাসিক ও প্রশাসনিক কাজে ৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

এর আগে সাম্প্রতিক সময়ে ইরান আফগান শরণার্থীদের ফেরত পাঠানোর ব্যবস্থা হাতে নেয়। ফলে আফগান ও ইরান সীমান্তে উত্তেজনা দেখা দেয়। তার মাঝেই ইরানে আফগানদের বিনিয়োগের খবর সামনে এলো।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

spot_img
spot_img
spot_img

সর্বশেষ