spot_img
spot_img

গাজ্জার সর্বশেষ পরিস্থিতি নিয়ে পুতিনের বিশেষ দূতের সঙ্গে বৈঠক করেছে হামাসের প্রতিনিধি দল

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় চলমান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার জন্য রাশিয়ার বিশেষ দূত এবং দেশটির ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বগদানভের সঙ্গে বৈঠক করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধি দল।

শুক্রবার (১ মার্চ) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

হামাসের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে, ফিলিস্তিনিদের সমর্থনের জন্য রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হামাসের প্রতিনিধি দলটি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, গাজ্জায় ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়া, ফিলিস্তিনি জনগণকে মানবিক সাহায্য প্রদান, ফিলিস্তিনের নির্ভীক যোদ্ধাদের সমর্থন ও হামাসের সাথে ধারাবাহিকভাবে বৈঠকের আয়োজন করায় রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে প্রতিনিধি দলটি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজ্জায় শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে সর্বশেষ ৩০ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরাইলি হামলার ফলে অঞ্চলটি একটি দুর্ভিক্ষের সম্মুখীন হতে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ