spot_img
spot_img

আফগানিস্তান সম্পর্কিত জাতিসংঘের সিদ্ধান্তগুলো সন্দেহজনক: জাবিহুল্লাহ মুজাহিদ

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সৈন্য প্রত্যাহার করা হলেও এখনো দেশটিতে কার্যক্রম পরিচালনা করছে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)। যার অন্যতম দায়িত্ব আফগানিস্তানের সাথে আন্তর্জাতিক বিশ্বের সম্পর্ক পুনঃস্থাপনে সাহায্য করা। তবে গত ১ বছর ধরে আফগানিস্তানে ইউএনএএমএর তেমন কোন কার্যক্রম পরিচালনা করেনি বলে জানিয়েছেন দেশটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। সেই সঙ্গে আফগানিস্তান সম্পর্কিত জাতিসংঘের সিদ্ধান্তগুলো সন্দেহজনক বলেও অভিযোগ করেছেন তিনি।

মুজাহিদের মতে, আফগানিস্তান সম্পর্কিত ইউএনএএমএর প্রতিবেদনগুলোর বাস্তবতার সাথে কোন মিল নেই।

তিনি বলেন, “ইউএনএএমএর উচিত আরো বেশি সক্রিয় হওয়া। আফগানিস্তানের সাথে অন্যান্য দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করা উচিত তাদের। এখানে একটি শূন্যস্থানের সৃষ্টি হয়েছে। তাদের উচিত বিশ্বাস অর্জন করা।”

আফগান মুখপাত্রের মতে, আফগানিস্তান সম্পর্কে জাতিসংঘ কর্তৃক ঘোষিত সিদ্ধান্তগুলো বেশ সন্দেহজনক। পাশাপাশি বিশ্বের শক্তিধর দেশগুলোর দ্বারা প্রভাবিত রয়েছে জাতিসংঘ বলেও অভিযোগ করেছেন তিনি।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তান সম্পর্কিত জাতিসংঘের সিদ্ধান্তগুলো বেশ সন্দেহজনক। সংগঠনটি বিশ্বের পরশক্তি গুলোর ছত্রছায়ায় লালিত হচ্ছে।”

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ