অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। আর এই বিষয়টির প্রতি ইঙ্গিত দিয়ে ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস বলেছেন, ‘যথেষ্ট হয়েছে, এবার অন্তত যুদ্ধ বিরতির জন্য চেষ্টা করা প্রয়োজন।”
রবিবার (৩ মার্চ) সাপ্তাহিক বার্তা প্রদানের সময় তিনি বলেন, “ইসরাইল ও ফিলিস্তিনিদের দুর্ভোগের কষ্ট আমি আমার হৃদয়ে ধারণ করছি।
ফ্রান্সিস বলেন, “সত্যিই কি আমরা একটি উন্নত বিশ্ব গড়ার পরিকল্পনা করছি ? এবার থামো, যথেষ্ট হয়েছে।”
গাজ্জায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তি ও অবরুদ্ধ ছিটমহলে মানবিক সহায়তা বৃদ্ধিরও আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গাজ্জায় ইসরাইলি হামলার ফলে ৭১ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। অভ্যন্তরীণভাবে বাস্তচ্যুত হয়েছে প্রায় ৮৫ শতাংশ গাজ্জাবাসী। অবরুদ্ধ ছিটমহলের ৬০ শতাংশ স্থাপনা আংশিক অথবা পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি দেখা দিয়েছে খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের ব্যাপক সংকট। জাতিসংঘের দাবি, মানবিক সহায়তা প্রবেশে বাধা দিয়ে গাজ্জার জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে ইসরাইল।
সূত্র: মিডল ইস্ট মনিটর











