spot_img
spot_img

আরব সাগরে ইসরাইলি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে হুতিরা

আরব সাগরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের একটি পণ্যবাহী জাহাজে আক্রমণ চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি যোদ্ধারা।

সোমবার (৪ মার্চ) এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছেন সংগঠনটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।

সংবাদ মাধ্যমকে তিনি জানান, সোমবার ইসরাইলের কন্টেইনার জাহাজ ‘এমএসসি স্কাই’ লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্রগুলো জাহাজটির নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

ইয়াহিয়া সারি আরো বলেন, লোহিত সাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে হুথি যোদ্ধাদের ড্রোন ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পরপরই এই জাহাজটিতে হামলা চালানো হয়েছিল।

মুখপাত্রের মতে, আরব দেশগুলোর জলসীমায় থাকা যুদ্ধ ও পণ্যবাহী জাহাজে একত্রে জোড়া হামলার মাধ্যমে ইয়েমেনিদের সক্ষমতা প্রমাণিত হয়েছে।

এ হামলার ঘটনা নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থা ও ব্রিটিশ নিরাপত্তা সংস্থা অ্যামব্রে।

ইউকেএমটিও জানিয়েছে, ইয়েমেনের বন্দর শহর এডেনের দক্ষিণ-পূর্বে গোলাগুলির কারণে একটি জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে ও চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে।

নিরাপত্তা সংস্থা অ্যামব্রে এক বিবৃতিতে এমন একটি হামলার কথা স্বীকার করেছে। বিবৃতি অনুযায়ী, পণ্যবাহী জাহাজটিতে পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার পতাকা উড়ছিল। এটি সিঙ্গাপুর থেকে জিবুতি যাচ্ছিল। তবে জাহাজটির নাম উল্লেখ করেনি অ্যামব্রে।

সূত্র: প্রেস টিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ