spot_img
spot_img

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করল ইসরাইলি বাহিনী

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি এক কিশোরকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী।

মঙ্গলবার (৫ মার্চ) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “নাবলুসের দক্ষিণে অবস্থিত হাওরা শহরে মুহাম্মাদ শাহাদা নামক ১৬ বছর বয়সী এক কিশোরকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।”

সঠিক কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কোন তথ্য প্রদান করেনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীর জুড়ে উত্তেজনা বেড়েই চলেছে। অক্টোবর থেকে এই পর্যন্ত ইহুদি বাহিনীর হাতে অন্তত ৪৪২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। আহত হয়েছে আরো ৪ হাজার ৬৫০ ফিলিস্তিনি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ