spot_img
spot_img

গত মাসে নিজ দেশে ফিরেছে ৯৬ হাজার আফগান শরণার্থী

গত এক মাসে ইরান, পাকিস্তান ও তুরস্ক থেকে প্রায় ৯৭ হাজার আফগান শরণার্থী নিজ দেশে ফিরেছেন বলে জানিয়েছে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের শরনার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়। তাদেরকে সব ধরনের সাহায্য-সহযোগিতা প্রদান করা হচ্ছে বলেও জানা গেছে।

শরনার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের ডেপুটি মন্ত্রী আব্দুর রহমান রশিদ জানান, “গত এক মাসে ইরান, পাকিস্তান ও তুরস্ক থেকে ৯৬ হাজার ৪৯০ জন আফগান শরণার্থী নিজ দেশে ফিরেছেন। সীমান্ত অঞ্চলে নিয়োজিত আমাদের কমিটি তাদেরকে খাদ্য ও বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করছে।”

তিনি আরো বলেন, “ফিরে আসা শরণার্থীদের শীতকালীন পোশাক দেওয়া হয়েছে। পাশাপাশি নিজ প্রদেশে ফিরে যাওয়ার জন্য সাহায্য করা হচ্ছে। শুধু তাই নয় প্রত্যেক পরিবারকে দশ হাজার নগদ অর্থও প্রদান করা হয়েছে।”

শরনার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রায় ১৫ লাখ আফগান শরনার্থী বিভিন্ন দেশ থেকে আফগানিস্তানে ফিরেছে।

উল্লেখ্য, এসব শরণার্থীদের পক্ষ থেকে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সরকারকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জোরালো দাবি জানানো হয়েছে।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ