spot_img
spot_img

গাজ্জার সমর্থনে ‘প্যালেস্টাইন কোলা’ উৎপাদনে নামছেন ফিলিস্তিন বংশোদ্ভূত ২ সুইডিশ তরুণ

গাজ্জার সমর্থনে বাণিজ্যিক ভাবে ‘প্যালেস্টাইন কোলা’ নামক কোমল পানীয় উৎপাদনে নামছেন বংশোদ্ভূত ২ সুইডিশ তরুণ।

মঙ্গলবার (৫ মার্চ) দেশটির মালমো শহরে পানীয়টি উন্মোচন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ২ সুইডিশ ভাই মালমো শহরের ভাক্সজোস ফুড মার্কেটে তাদের উৎপাদিত কোমল পানীয় ‘প্যালেস্টাইন কোলার’ সাথে উপস্থিত সকলকে পরিচয় করিয়ে দিচ্ছেন। তাদের বলতে দেখা যায়, এখন আমরা কিছুটা প্রশান্তি অনুভব করছি। কারণ আমরা সুইডেনে এমন পণ্য নিয়ে হাজির হয়েছি যা সব মার্কেটেই থাকা উচিত। জঘন্য কোকা-কোলা যা ইসরাইল এবং অবৈধ দখলদারিত্বে সমর্থন জোগাচ্ছে তার পরিবর্তে ‘প্যালেস্টাইন কোলা’ সকল মার্কেটে সহজে উপলব্ধ, বিক্রয় ও প্রচারিত হওয়া উচিত। একে সকলের সমর্থন করা উচিত।

এসময় উপস্থিত ক্রেতা ও লোকজনকে উল্লাসে হাত তালি দিতে এবং ‘প্যালেস্টাইন কোলা’ কেনার জন্য এগিয়ে আসতে দেখা যায়।

উল্লেখ্য, গাজ্জায় ভয়াবহ গণহত্যা ও জাতি নিধনযজ্ঞে সমর্থন ও আর্থিক সহায়তা জোগানোর ফলে বিশ্বব্যাপী বয়কটের কবলে পড়ে কেএফসি, পেপসি, কোকা-কোলা, স্টারবাকসের মতো জনপ্রিয় ফুড ও ড্রিংকস কোম্পানিগুলোকে।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ