spot_img
spot_img

এখনো পর্যন্ত আফগানিস্তানের আকাশসীমা নিয়ন্ত্রণ করছে আমেরিকা: আফগান সেনাপ্রধান

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের আকাশসীমা এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান ফসিহউদ্দিন ফিতরাত। তার মতে, বিভিন্ন সময়ে আফগানিস্তানের আকাশ সীমায় মার্কিন ড্রোন উড়তে দেখা যাচ্ছে।

বুধবার (৬ মার্চ) সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

ফিতরাত বলেন, “ড্রোনগুলোকে মাঝে মাঝে আফগানিস্তানের আকাশ সীমায় টহল দিতে দেখা যায়। আফগানিস্তানের আকাশসীমা এখনও পর্যন্ত দখল করে রেখেছে আমেরিকা। সম্ভবত এটি পার্শ্ববর্তী দেশ থেকে আফগানিস্তানের আকাশসীমায় প্রবেশ করে।”

সাক্ষাৎকারে তিনি আফগান নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীতে মোট কতজন সদস্য কর্মরত আছেন সে সংখ্যা উল্লেখ করেন।

ফিতরাত বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সক্রিয় সশস্ত্র বাহিনীর সংখ্যা ৫ লাখে পৌঁছেছে। সেনাবাহিনীর সদস্য সংখ্যা ১ লাখ ৭২ হাজার।

তিনি বলেন, “বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছি আমরা, আফগানিস্তানে যখন ইমারাতে ইসলামীয়ার শাসনকার্য শুরু হয়েছিল সে সময় থেকেই আমরা আফগান সেনাবাহিনী তৈরির জন্য কাজ করছি। তৎকালীন সময়ে আফগান সেনাবাহিনীর সদস্য সংখ্যা ছিল ২ লাখ। বর্তমানে এই সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আশা করি কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা আগামী বছর পৌঁছে যাব।”

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ