spot_img
spot_img

গাজ্জায় অপুষ্টিজনিত কারণে শিশু মৃত্যুর ভয়াবহতা সম্পর্কে সতর্ক করল ইউনিসেফ

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় অপুষ্টিজনিত কারণে শিশু মৃত্যুর হার হঠাৎ করেই বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল (ইউনিসেফ)‌। সেই সঙ্গে উত্তর গাজ্জা উপত্যকায় শিশুদের অপুষ্টির হার দক্ষিণ গাজ্জার শিশুদের থেকে তিনগুণ বেশি বলেও জানান হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) জেনেভায় জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ সতর্কবার্তা দেন ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার।

এল্ডার বলেন, “দীর্ঘদিন ধরেই অপুষ্টিজনিত কারণে শিশুদের মৃত্যুর আশঙ্কা করছি আমরা। পরিস্থিতি বিবেচনায় দেখা যাচ্ছে এই মৃত্যুর সংখ্যা আরো বাড়তে থাকবে। ক্রমবর্ধমান অপুষ্টির বিষয়টি সমাধান না করা গেলে শিশু মৃত্যুর বিস্ফোরণ দেখতে পাবো আমরা।”

তিনি বলেন, “গত কয়েক সপ্তাহ থেকে ৫ বছরের নিচে প্রায় ২ লাখ ২০ হাজার ফিলিস্তিনি শিশু অসুস্থ হয়ে পড়েছে। শুধু তাই নয়, তীব্র ক্ষুধার পাশাপাশি সংক্রামক রোগ বৃদ্ধির সম্ভাবনাও বাড়ছে।”

এর আগে সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচওর) পরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেন, গাজ্জা উপত্যকায় বেসামরিক নাগরিকদের, বিশেষ করে শিশু ও স্বাস্থ্যকর্মীদের অবিলম্বে সহায়তা প্রয়োজন।

এক্স বার্তায় তিনি বলেন, “গুরুতর মাত্রায় অপুষ্টি ও ক্ষুধার তাড়নায় শিশুরা মারা যাচ্ছে।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ