spot_img
spot_img

কাসসামের বিস্ফোরণে ২০ এর অধিক ইসরাইলী সেনা হতাহত

ফিলিস্তিন স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন কাসসাম বিগ্রেডের অতর্কিত হামলা ও বিস্ফোরণে হতাহত হয়েছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ২০ এর অধিক সেনা।

বৃহস্পতিবার (৭ মার্চ) এক বিবৃতিতে একথা জানায় স্বাধীনতাকামীদের নেতৃত্বে থাকা ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

বিবৃতিতে বলা হয়, বুধবার হাম্মাদ টাউনে এক অতর্কিত অভিযান পরিচালনা করে কাসসাম বিগ্রেড। অভিযানে ২০ এর অধিক সেনা নিয়ে গঠিত এক জায়োনিস্ট বাহিনীকে হতাহত করতে সক্ষম হয় কাসসামের মুজাহিদীন। অভিযানে বেশ কয়েকটি এন্টি-পার্সোনাল বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানো হয়।

উল্লেখ্য, আমেরিকা, ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন দেশের প্রত্যক্ষ সহায়তায় দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় ৫ মাসের অধিক সময় ধরে গণহত্যা ও জাতি নিধনযজ্ঞ পরিচালনা করে আসছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

নারী-শিশু সহ এখন পর্যন্ত ৩০ হাজার ৬৩১ জন বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা ও ৭২ হাজার ৪৩ জনকে আহত করেছে আত্মরক্ষার নামে গণহত্যা পরিচালনা করা অবৈধ রাষ্ট্রটি।

সূত্র: হামাস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ