আন্তর্জাতিক ন্যায় আদালত আইসিজেতে আবার মামলার আবেদন করায় দক্ষিণ আফ্রিকার উপর ক্ষিপ্ত হলো বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
বৃহস্পতিবার (৭ মার্চ) অবৈধ রাষ্ট্রটির পক্ষ থেকে এবিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, সকল জিম্মিদের মুক্ত করার, রাষ্ট্র ও নাগরিকদের রক্ষার যে অধিকার ইসরাইলের রয়েছে তা ক্ষুন্ন করতে দক্ষিণ আফ্রিকা হামাসের আইনি হাত হয়ে কাজ করে যাচ্ছে।
এছাড়া হামাসকে সহায়তার উদ্দেশ্যে আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকার বারংবার ব্যবস্থা নেওয়ার আবেদনকে ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে নিষ্পেষিত করার ঘৃণ্য প্রচেষ্টা বলেও উল্লেখ করা হয়। আরো বলা হয়, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। ফলে তাদের আবেদন এর আগে দু’ দু’বার প্রত্যাখ্যাত হয়েছে।
অপরদিকে দক্ষিণ আফ্রিকা অবৈধ রাষ্ট্রটির পক্ষ থেকে আরোপিত হামাসের হয়ে কাজ করার অভিযোগকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে।
দেশটির মুখপাত্র ক্লেইসন মনিয়েলা বলেন, দক্ষিণ আফ্রিকা হামাসের হয়ে কাজ করছে বারংবার ইসরাইলের এমন অভিযোগ সম্পূর্ণ অযৌক্তিক। প্রকৃত পক্ষে তারা জানে গাজ্জায় তারা কী করছে। আইসিজেতে মামলার আবেদনের প্রেক্ষিতে আমরা শুধু নিজেদের উদ্বেগের কথা তুলে ধরছি মাত্র।
উল্লেখ্য, বুধবার (৬ মার্চ) গাজ্জায় কৃত্রিম দুর্ভিক্ষের প্রতিকার স্বরূপ আন্তর্জাতিক ন্যায় আদালত আইসিজেতে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানায় দক্ষিণ আফ্রিকা।
পূর্ণমাত্রার দুর্ভিক্ষ এড়াতে যুদ্ধবিরতির বাস্তবায়নে আইসিজের হস্তক্ষেপও কামনা করে ইসরাইলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো দেশটি।
দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় ৫ মাসেরও বেশি সময় ধরে গণহত্যা ও অবরোধ অব্যাহত রাখায় চরম বিপর্যয়ের মুখে পড়ছে অঞ্চলটির হাজার হাজার নারী-শিশু ও বেসামরিক লোকজন। খাদ্যাভাবের ফলে অপুষ্টি ও পানিশূন্যতার দরুন এখন পর্যন্ত ২০ জন ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়।
অপরদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের পক্ষ থেকে এক বার্তায় সতর্ক করা হয় যে, গাজ্জায় ইসরাইলী অবরোধ ও যুদ্ধ অব্যাহত থাকলে অবিলম্বে পূর্ণমাত্রার দুর্ভিক্ষ দেখা দিতে পারে। ইতিমধ্যে ২ লক্ষ ২০ হাজার শিশু অপুষ্টির কারণে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করে বিশ্ব সংস্থাটি।
সূত্র: আল জাজিরা











