দখলকৃত ফিলিস্তিনের বাইতে হানুনে অবস্থিত ইসরাইলী হেডকোয়ার্টারে হামলা চালিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন কাসসাম বিগ্রেড।
শুক্রবার (৮ মার্চ) এক বিবৃতিতে একথা জানায় ফিলিস্তিন স্বাধীনতাকামীদের নেতৃত্ব দেওয়া ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
বিবৃতিতে বলা হয়, পূর্ব বাইতে হানুনে ড্রোনের মাধ্যমে ইসরাইলী হেডকোয়ার্টারে এন্টি পার্সোনাল বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়েছে কাসসামের মুজাহিদীন।
এছাড়া অটোমেটিক স্নাইপিংয়ের মাধ্যমে এক ইসরাইলী অফিসারকে হত্যা করতেও সক্ষম হয় তারা।
উল্লেখ্য, আমেরিকা, ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন দেশের প্রত্যক্ষ সহায়তায় দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় ৫ মাসের অধিক সময় ধরে গণহত্যা ও জাতি নিধনযজ্ঞ পরিচালনা করে আসছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
নারী-শিশু সহ এখন পর্যন্ত ৩০ হাজার ৮৭৮ জন বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা ও ৭২ হাজার ৪০২ জনকে আহত করেছে আত্মরক্ষার নামে গণহত্যা পরিচালনা করা অবৈধ রাষ্ট্রটি।











