ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরোধিতা ও ফিলিস্তিনিদের পক্ষ নেওয়ায় একজন প্রকৌশলীকে বরখাস্ত করেছে গুগল।
গত সোমবার, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের এই ভিডিও ফুটেজটি ছড়িয়ে পড়ে।
ভিডিওটিতে দেখা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের একটি অনুষ্ঠানে সূচনা বক্তব্য দিচ্ছেন গুগল ইসরাইলের প্রধান বারাক রেগেভ। এসময় অনুষ্ঠানে উপস্থিত এক ব্যক্তি নিজেকে গুগল ক্লাউড সফটওয়্যার ইঞ্জিনিয়ার দাবি করে দাঁড়িয়ে যান।
চিৎকার করে তিনি বলতে থাকেন, “আমি সেই প্রযুক্তি তৈরি করতে অস্বীকৃতি জানাই যা গণহত্যা, জাতিবিদ্বেষ ও নজরদারিতে শক্তি জোগায়।”
এসময় তিনি চিৎকার করে আরো বলেন, “প্রজেক্ট নিমবাস ফিলিস্তিনি সাম্প্রদায়কে ক্ষতির সম্মুখীন করে।” হঠাৎ করেই নিরাপত্তা রক্ষীরা তাকে অনুষ্ঠান কক্ষ থেকে বাইরে বের করে অন্যত্র নিয়ে যায়।
প্রসঙ্গত, প্রজেক্ট নিমবাস এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে শুধুমাত্র চেহারা দেখেই একজন ব্যক্তির জীবনবৃত্তান্ত সম্পর্কে জানা যাবে। ২০০১ সালে গুগলের সঙ্গে ১.২ বিলিয়ন ডলারের এই ‘প্রজেক্ট নিমবাস’ চুক্তি স্বাক্ষর করে ইসরাইলি সরকার ও দেশটির সেনাবাহিনী। এর ফলে ফিলিস্তিনিদের উপর নজরদারি করা ও তাদের উপর দখলদারিত্ব চালিয়ে যাওয়া সহজ হবে ইসরাইলের জন্য।
গুগলের একজন মুখপাত্র সিএনবিসি নিউজকে জানিয়েছেন, কোম্পানির স্পন্সর অনুষ্ঠানে হস্তক্ষেপ করার জন্য তাকে বহিষ্কার করা হয়েছে।
তিনি বলেন, “তার ব্যবহার ঠিক ছিল না। আমাদের প্রতিষ্ঠানের নীতিমালা ভঙ্গ করার জন্য তাকে বহিষ্কার করা হয়েছে।”
তবে বহিষ্কৃত প্রকৌশলী ঠিক কোন ধরনের নীতিমালা ভঙ্গ করেছেন সে বিষয়ে কোনো কিছুই উল্লেখ করেননি গুগলের মুখপাত্র।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি











