spot_img
spot_img

আবারো ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের হত্যা করলো ইসরাইলি বাহিনী

মানবিক সাহায্য গ্রহণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর আবারো বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি শহীদ ও অনেকে আহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় মেডিকেল সূত্রের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার (৯ মার্চ) অবরুদ্ধ গাজ্জা উপত্যকার পূর্ব ও পশ্চিম এলাকার ফিলিস্তিনিরা মানবিক সাহায্য বহনকারী ট্রাকের অপেক্ষায় ছিল। হঠাৎ করেই এসকল নিরীহ ফিলিস্তিনিদের উপর ড্রোন হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি শহীদ ও হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের গাজ্জার শিফা মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

প্রসঙ্গত, মানবিক ত্রাণ সহায়তার অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের হত্যার ঘটনা এটিই প্রথম নয়। গত ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখ এমন আরো একটি নেক্কারজনক ঘটনার স্বীকার হয়েছিল নিরীহ ফিলিস্তিনিরা।

এই দিনে দক্ষিণ গাজ্জার আল রশিদ স্ট্রিটে ত্রাণ সামগ্রী নেওয়ার অপেক্ষায় ছিল কয়েক হাজার ফিলিস্তিনি। হঠাৎ তাদের উপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ইসরাইলি বাহিনী। তাদের বর্বরতায় কমপক্ষে ১১৮ জন ফিলিস্তিনির তাজা প্রাণ ঝরে যায়। আহত হয় আরো ৭৬০ জন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ