spot_img
spot_img

লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে সমাবেশে লাখো মানুষের অংশগ্রহণ

গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধরাষ্ট্র ইসরাইলের আগ্রাসনের কারণে বেড়েই চলেছে শহীদের সংখ্যা। এ আগ্রাসনের প্রতিবাদে লন্ডনে ফিলিস্তিনপন্থী সমাবেশে কয়েক লাখ মানুষ অংশগ্রহণ করে।

রোববার (১০ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (পিএসসি) বলেছে যে- প্রায় ৪ লাখ লোক সেন্ট্রাল লন্ডনে ফিলিস্তিনের জন্য তাদের ১০তম জাতীয় মার্চে অংশ নিয়েছিল।

গোষ্ঠীটি ব্রিটেন সরকারের উগ্রপন্থাবিরোধী কমিশনারের বিরুদ্ধেও পিছু হঠল। যারা বলেছিল যে, ফিলিস্তিনের সমর্থক সমাবেশগুলো সপ্তাহান্তে লন্ডনকে “ইহুদিদের জন্য নো-গো জোনে” পরিণত করেছে।

পিএসসি এক টুইট বার্তায় জানিয়েছে, ১৩টি বিভিন্ন ইহুদি সংগঠন আজ লন্ডনে ফিলিস্তিনের পক্ষে জাতীয় মার্চে অংশ নিয়েছিল।

সূত্র : আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ