spot_img
spot_img

আল্লাহ তায়ালার বাণীর প্রসারে আফগানিস্তানে পবিত্র কুরআন ও বই প্রদর্শনী শুরু

আল্লাহ তায়ালার বাণী ও ইসলামী সংস্কৃতির প্রসারে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে শুরু হলো পবিত্র কুরআন ও বই প্রদর্শনী।

রবিবার (১০ মার্চ) কাবুলে প্রদর্শনীটির আয়োজন করে তালেবান নেতৃত্বাধীন সরকার।

উদ্বোধনকালে আফগান তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের গণ-সচেতনতা বিষয়ক মন্ত্রী মাওলানা হায়াতুল্লাহ মুহাজির ফারাহির ভাষ্যমতে, পবিত্র কুরআন নাজিলের মাসে কুরআনের বাণী ও ইসলামী সংস্কৃতিকে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পবিত্র কুরআন ও বই প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে ইমারাতে ইসলামিয়ার সরকার। কুরআন ও বই অধ্যয়নের সংস্কৃতির প্রসার ও প্রকাশকদের সমর্থনও এর অন্যতম উদ্দেশ্য বলে জানান।

তিনি বলেন, দেশে অধ্যয়নের সংস্কৃতির প্রসার ও প্রকাশকদের সমর্থন জোগাতে বদ্ধপরিকর আমাদের সরকার। লক্ষ্য পূরণে প্রচেষ্টা অব্যাহত রাখবে তালেবান নেতৃত্বাধীন সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়।

ইমারাত সরকারের লক্ষ্য, পবিত্র কুরআন ও বই প্রদর্শনীর আয়োজন প্রসঙ্গে মন্ত্রণালয়ের গ্রন্থ প্রকাশনা বিভাগের প্রধান মাওলানা আব্দুল আলিম বলেন, ১২তম বারের মতো কুরআন ও বই প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে মন্ত্রণালয়ের গ্রন্থ প্রকাশনা বিভাগ ‘বায়হাকী’। ৩ রমজান পর্যন্ত এই প্রদর্শনী চলবে। এর আগে দেশের বিভিন্ন জায়গায় গত ১১ মাসে ১১টি প্রদর্শনীর আয়োজন করা হয় বলে জানান তিনি।

বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থী ও পাঠক সরকারের এমন আয়োজনে নিজেদের খুশি প্রকাশ করেছেন। তারা সংবাদমাধ্যমকে জানান, অধ্যয়নের সংস্কৃতি গড়ে তুলতে এমন আয়োজন খুবই গুরুত্বপূর্ণ।

সরকারের পক্ষ থেকে আয়োজিত প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পেরে বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠানগুলোও আনন্দ প্রকাশ করে। পবিত্র কুরআন ও প্রদর্শনী আয়োজনের জন্য সরকারকে সাধুবাদ জানান। বইয়ের প্রচার-প্রসার ও বাজারজাতের জন্য এধরণের উদ্যোগ ফলপ্রসূ বলে উল্লেখ করেন।

সূত্র: আল ইমারাহ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ