বহু বছরের সমস্যা সমাধান করায় ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন সরকারের সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো দেশটির শিয়া নেতারা।
বুধবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল কবিরের সাথে সাক্ষাত করেন আফগান শিয়া সম্প্রদায়ের নেতারা।
সম্প্রতি আফগান শিয়া সম্প্রদায়ের বহু বছরের সমস্যা সমাধানে ও দাবী পূরণের ব্যবস্থা নেয় ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সরকার। জারি করা হয় বিশেষ আদেশ।
সম্প্রদায়টির লোকজন যুগ যুগ ধরে যে সমস্যার সম্মুখীন হয়ে আসছিলো, প্রতিকার চেয়েও পূর্বের সরকারের পক্ষ থেকে কোনো সমাধান পাওয়া যাচ্ছিলো না, তা মিটিয়ে দেওয়ায় ইমারাত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাক্ষাত করতে আসা সম্প্রদায়টির নেতারা।
প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল কবির বলেন, এই প্রসঙ্গে বলেন, আমাদের সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো জনগণের সেবা করা।সকল জাতিগোষ্ঠীকে সমান চোখে দেখে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। বহন করে প্রত্যেকের সমান দায়িত্ব।
তিনি আরো বলেন, জীবন-জীবিকা আরো সহজসাধ্য ও উন্নত করতে, কর্মসংস্থান বাড়াতে এবং দেশের উন্নয়নের পথ সুগম করতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের সরকার।
সংবাদমাধ্যমের তথ্যমতে, সাক্ষাতের উদ্দেশ্যে উল্লেখযোগ্য শিয়া নেতাদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন উস্তাদ মুহাম্মদ হুসাইন আলমী বালখী, উস্তাদ মুহাম্মদ আকবরী ও নিয়ামতুল্লাহ গিফারী প্রমুখ।
সূত্র: আল ইমারাহ











