spot_img
spot_img

জাতিসংঘকে পাত্তা না দিয়ে গাজ্জায় হামলা অব্যাহত রাখার ঘোষণা ইসরাইলের

দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে গাজ্জা উপত্যকায় জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হয়েছে। তবে জাতিসংঘের সেই প্রস্তাবকে পাত্তা না দিয়ে গাজ্জায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

সোমবার (২৫ মার্চ) ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী কাটজ এই ঘোষণা দিয়েছেন।

এক টুইট বার্তায় কাটজ বলেন, ইসরাইল যুদ্ধবিরতি করবে না। আমরা হামাসকে ধ্বংস করব এবং সমস্ত বন্দিদের ঘরে ফিরে না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যাব।

জানা গেছে, সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পবিত্র মাস রমজানে গাজ্জায় যুদ্ধবিরতির দাবিতে একটি প্রস্তাব পাস করেছে। পবিত্র এই মাসটি মধ্যপ্রাচ্যে গত ১১ মার্চ থেকে শুরু হয়েছে এবং আগামী ৯ এপ্রিল শেষ হতে পারে।

কাউন্সিলের ১০ জন নির্বাচিত সদস্যের উপস্থাপিত এই প্রস্তাবের পক্ষে ১৪টি দেশ ভোট দিয়েছে। অন্যদিকে সেখানে একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ভোটদান থেকে বিরত ছিল। এমনকি আমেরিকা প্রস্তাবটির বিপক্ষে কোনও যুক্তি উপস্থাপন বা ভেটো ক্ষমতারও প্রয়োগ করেনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ