spot_img
spot_img

আফগান জনগণের পাশে থাকার আশ্বাস দিল তুরস্ক

শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের জনগণের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন কাবুলে তুরস্কের রাষ্ট্রদূত সেঙ্ক উনাল।

তুরস্কের শিক্ষা সংস্থা কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, বছরের পর বছর ধরে চলা সংঘাতের সমাপ্তি হয়েছে। বিশ্বের কাছে আন্তর্জাতিক মর্যাদা অর্জনের প্রচেষ্টার জন্য আফগানিস্তানের কাছে এটাই সঠিক সময়।

রাষ্ট্রদূত উনাল আরো বলেন, “আফগানিস্তানের জনগণ দারুনভাবে সক্ষম। আশা করি খুব ভালোভাবেই আসন্ন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে তারা। আর এই উদ্দেশ্যে অবশ্যই আফগান জনগণের পাশে দাঁড়াবে তুরস্ক।”

আফগানিস্তানের শিক্ষা কার্যক্রমে তুরস্কের দাতব্য সংস্থাগুলো সহযোগিতা করবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত উনাল। সেই সঙ্গে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান সরকারের কাছে দেশটির শিক্ষা ব্যবস্থার প্রতি আরো বেশি নজর দেওয়ার আহবান জানিয়েছেন তিনি।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ