spot_img
spot_img

৭২ ঘন্টায় ইসরাইলগামী ৬ জাহাজে হুতিদের আক্রমণ

গত ৭২ ঘন্টায় ইসরাইলগামী ৬ টি জাহাজে আক্রমণ চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি সংগঠন।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, এডেন উপসাগর ও লোহিত সাগর দিয়ে ইসরাইলের দিকে অগ্রসর হওয়া জাহাজগুলো লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়েছে। যার মধ্যে তিনটি জাহাজ মার্কিন যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্যের মালিকানাধীন।

ইয়াহিয়া সারি আরো বলেন, লোহিত সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের দুইটি ডেস্ট্রয়ারেও হামলা চালানো হয়েছে।

তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দাবি, চীনের একটি তেলবাহী জাহাজে আক্রমণ চালিয়েছে হুথিরা।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ