spot_img
spot_img

হত্যার পর নিরস্ত্র ফিলিস্তিনিদের বুলডোজার দিয়ে বালুচাপা দিল ইসরাইলী বাহিনী

নিরস্ত্র দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর সামরিক বুলডোজার দিয়ে লাশ দুটি বালুচাপা দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী।

ফিলিস্তিনের গাজ্জা উপত্যকার একটি সৈকতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

নির্মম এ ঘটনার এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ হাতে পেয়েছে আলজাজিরা।

ভিডিওতে দেখা যায়, সৈকতে দুই নিরস্ত্র ফিলিস্তিনি হাঁটছিলেন। একপর্যায়ে তাদের একজনকে বারবার একটি সাদা কাপড় নাড়তে দেখা যায়। কোনো হুমকি সৃষ্টি না করা সত্ত্বেও দুজনকে গুলি করে হত্যা করে ইসরাইলী বাহিনী। পরে সামরিক বুলডোজার দিয়ে লাশ দুটি বালুচাপা দেন তারা।

আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, শহীদ ওই দু’জন গাজ্জা সিটির দক্ষিণ-পশ্চিমে নাবুলসি গোলচত্বরের কাছে ছিল এবং একমাত্র সম্ভাব্য রুট আল-রশিদ স্ট্রিট হয়ে উপত্যকার উত্তরে তাদের বাড়িতে ফেরার চেষ্টা করছিল। এখানেই তারা ইসরাইলী বাহিনীর মুখোমুখি হন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ