spot_img
spot_img

গত ৫ দিনে ফিলিস্তিন স্বাধীনতাকামীদের হামলায় ৬১ ইসরাইলী সেনা নিহত; সর্বমোট হতাহত ৩,১৬০

গত ৫দিনে ফিলিস্তিন স্বাধীনতাকামীদের হামলায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ৬১ সেনা নিহত।

শুক্রবার (২৯ মার্চ) ইসরাইল মিলিটারীর এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গাজ্জায় গত রবিবার থেকে এখন পর্যন্ত আমাদের ৬১ সেনা নিহত হয়েছে। ৭ অক্টোবর থেকে হামাসের হামলায় এখন পর্যন্ত আমাদের ৩ হাজার ১৬০ জন অফিসার ও সামরিক কর্মকর্তা ও সেনা সদস্য হতাহত হয়েছে। তন্মধ্যে ১ হাজার ৫২৩ জনই হতাহত হয় গাজ্জায় স্থল অভিযানে।

উল্লেখ্য, গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, আমেরিকা ও ইউরোপের প্রত্যক্ষ মদদে বিশ্ব ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল পরিচালিত গণহত্যায় এখন পর্যন্ত ৩২ হাজার ৬২৩ বেসামরিক ফিলিস্তিনি নির্মমভাবে শহীদ হোন। আহত হোন নারী-শিশু সহ ৭৫ হাজার ৯২ জন।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ