spot_img
spot_img

পণ্য খালাস না করেই গাজ্জা থেকে ফিরে যাচ্ছে ২৪০ টন ত্রাণবাহী জাহাজ

ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় বিদেশি ত্রাণকর্মীদের ওপর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর বর্বর হামলার পর, পণ্য খালাস না করে গাজ্জা উপকূল থেকে ফিরে যাচ্ছে ২৪০ টন ত্রাণ নিয়ে আসা একটি জাহাজ।

মঙ্গলবার (২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সাইপ্রাস। এই সাইপ্রাস থেকেই ত্রাণ নিয়ে গাজা উপকূলে ভিড়েছিল জাহাজ। এরমধ্যে একটি জাহাজ থেকে ১০০ টন ত্রাণ খালাস করার পরই ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।

এই ত্রাণগুলো বিতরণের দায়িত্বে ছিল ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন নামের একটি বেসরকারি সংস্থা। ইসরাইলীদের হামলায় সংস্থাটির অন্তত ৭ কর্মী নিহত হয়েছেন। যাদের মধ্যে অস্ট্রেলিয়া, ব্রিটেন, পোল্যান্ড, আমেরিকা-কানাডার যৌথ এবং ফিলিস্তিনি নাগরিক ছিলেন। নিহতদের মধ্যে শুধুমাত্র ব্রিটেনেরই তিনজন রয়েছেন।

কর্মী নিহত হওয়ার পর গাজ্জায় নিজেদের কার্যক্রম স্থগিত করে দেয় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন। আরও হামলার শঙ্কায় এখন ত্রাণবাহী জাহাজ পণ্য খালাস না করে চলে যাচ্ছে।

সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র থেদোরোস গোতসিস বলেছেন, এই হামলার ঘটনার আগে অন্তত ১০০ টন ত্রাণ খালাস করা হয়েছে। সাইপ্রাসের লার্নাকা বন্দর থেকে ফিলিস্তিনের গাজ্জা উপকূলে একটি সামুদ্রিক পথ তৈরি করা হয়েছিল। এই পথ দিয়ে অভুক্ত গাজ্জাবাসীদের জন্য ত্রাণ আনার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বিদেশী ত্রাণ কর্মীদের ওপর হামলার মাধ্যমে এটি এখন হুমকির মুখে ফেলে দিয়েছে ইসরাইল।

সূত্র: দ্য মিরর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ