spot_img
spot_img

গাজ্জায় ১৯৬ ত্রাণকর্মী হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ

ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী ১৯৬ জন ত্রাণকর্মীকে হত্যা করেছে। এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার (৫ এপ্রিল) নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।

গত ১ এপ্রিল গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালা এলাকায় ইসরাইলের ড্রোন হামলায় দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) সাতজন ত্রাণকর্মী নিহত হন। পরে আন্তর্জাতিক চাপের মুখে এ ঘটনার তদন্তের পর শুক্রবার দুজন সেনা কর্মকর্তাকে বরখাস্ত করে ইসরায়েল।

ইসরাইল প্রথমে এ ঘটনার দায় এড়িয়ে যেতে চাইলেও পরে আন্তর্জাতিক চাপে নতি স্বীকারে বাধ্য হয়।

দখলদার ইসরাইলের দাবি, তিনটি গাড়ি নিশানা করে ভুলবশত ড্রোন হামলা চালায় ইসরাইলী বাহিনী। এসব গাড়িতে হামাসের সশস্ত্র যোদ্ধা রয়েছেন ধারণা করে এ হামলা চালানো হয়। তবে এ ক্ষেত্রে যেসব বিধি মানার কথা, তা মানা হয়নি।

জাতিসংঘের মহাসচিব বলেন, ইসরাইলের সরকার তাদের ভুল স্বীকার করেছে। এটা ইতিবাচক, তবে কে ভুল করেছে-তা মূল ব্যাপার নয়। মূল ব্যাপারটি হলো (ইসরায়েলি বাহিনীর) রণকৌশল এবং পদ্ধতি-যে কারণে এ ধরনের ঘটনা গাজ্জায় প্রতিদিন বার বার ঘটছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ