spot_img
spot_img

ইসরাইলী বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার আলি আহমদ নিহত

লেবাননের শিয়া মতাবলম্বী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার আলি আহমদ হুসাইনকে হত্যার দাবী করলো বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

সোমবার (৮ এপ্রিল) ইসরাইল মিলিটারীর এক বিবৃতিতে তাকে হত্যার দাবী করা হয়।

বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননের আস-সুলতানিয়ায় হুজাইর অঞ্চলের হিজবুল্লাহ এলিট ফোর্স আল-রিদওয়ানের কমান্ডার আলি আহমদ হুসাইন ইসরাইলী বিমান হামলায় নিহত হয়েছেন। তিনি বিগ্রেডিয়ার কমান্ডার পর্যায়ের শীর্ষ হিজবুল্লাহ কমান্ডার ছিলেন।

বিবৃতিতে আরো বলা হয়, তিনি এতদিন যাবত লেবানন থেকে ইসরাইলের সামরিক স্থাপনায় রকেট হামলা ও উচ্চ গ্যালিলি অঞ্চলে ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র হামলা পরিচালনায় নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন। আজকের এই বিমান হামলায় আলি আহমদ হুসাইনের ২জন সহযোগীও নিহত হয়।

শীর্ষ কমান্ডার নিহতের বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো ধরণের মন্তব্য করা হয়নি। তবে লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচার করা হয় যে, আস-সুলতানিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে ৩জন নিহত ও ১জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে সংবাদমাধ্যমে হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ