spot_img
spot_img

পশ্চিম তীরে ইসরাইলী হামলায় ১৪ ফিলিস্তিনি শহীদ

ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাঞ্চলে একটি শরণার্থী শিবিরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী হামলায় কমপক্ষে ১৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

রোববার (২১ এপ্রিল) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ও রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের উত্তরে নূর শামস শরণার্থী শিবিরে ইসরাইলী অভিযানে কমপক্ষে ১৪ জন শহীদ হয়েছেন বলে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট শনিবার জানিয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, এখন পর্যন্ত আমাদের কর্মীরা নূর শামস ক্যাম্প থেকে ১৪ জন শহীদকে হাসপাতালে সরিয়ে নিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ