spot_img
spot_img

চলতি সপ্তাহে গাজ্জা ইস্যুতে সৌদিতে বিশ্বনেতাদের সঙ্গে আব্বাসের বৈঠক

গাজ্জায় শান্তি চুক্তির লক্ষ্যে চলতি সপ্তাহে সৌদি আরবের বিয়াদে আন্তর্জাতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মুহাম্মাদ আব্বাস।

শনিবার (২৭ এপ্রিল) বিশ্ব অর্থনৈতিক ফোরামের মিটিংয়ের এক ফাঁকে সংস্থাটির প্রেসিডেন্ট এ কথা বলেন।

তিনি বলেন, রিয়াদে বিশ্ব নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে গাজ্জায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে জোর দেওয়া হবে। রিয়াদে এক নিউজ কনফারেন্সে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট বর্গে ব্র্যান্ডা বলেন, বৈঠকে গাজ্জায় মানবিক সংকটের বিষয়টিও তুলে ধরা হবে।

রিয়াদের ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, কাতারের প্রধানমন্ত্রী, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী, ওমানের ক্রাউন প্রিন্স এবং বাহরাইনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ