spot_img
spot_img

গাজ্জায় ইসরাইলি হামলায় আরো ৬৬ ফিলিস্তিনি শহীদ

গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি হামলায় আরো অন্তত ৬৬ ফিলিস্তিনি শহীদ এবং ১৩৮ জন আহত হয়েছে।

রোববার (২৯ এপ্রিল) ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি দখলদার বাহিনী গাজ্জা উপত্যকায় বসবাসরত পরিবারের ওপর সাতটি গণহত্যা চালিয়েছে। এ হামলায় গত ২৪ ঘণ্টায় ৬৬ জন শহীদ ও ১৩৮ জন আহত হয়েছে।

এতে আরো বলা হয়েছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, আন্তর্জাতিক আদালতের একটি অস্থায়ী রায়কে লঙ্ঘন করে ইসরাইল গাজ্জা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ হামলায় কমপক্ষে ৩৪ হাজার ৪৫৪ ফিলিস্তিনি শহীদ হয়েছে, যাদের বেশিরভাগই নরী ও শিশু। আহত হয়েছে আরো প্রায় ৭৭ হাজার ৫৭৫ জন।

গাজ্জার উপর দখলদার ইসরাইলের এ আগ্রাসনের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সঙ্কটের মধ্যে ভূখণ্ডের প্রায় ৮৫ শতাংশ জনসংখ্যাকে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির দিকে ঠেলে দিয়েছে।

জাতিসসংঘের মতে, এ হামলায় ছিটমহলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ