ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর চালানো বর্বর হামলায় এ পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
রোববার (১২ মে) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ মাসের যুদ্ধে ৩৫ হাজার ৩৪ জন শহীদ হয়েছে। যার মধ্যে ১৫ হাজারই হলো শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭৮ হাজার ৭৫৫ জন।
গত বছরের ৭ অক্টোবর দখলদার ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাসের যোদ্ধারা। এরপর ওইদিন গাজ্জায় নির্বিচার বোমা হামলা শুরু করে ইসরাইলী বাহিনী।
তাদের হামলায় গাজ্জায় বেশিরভাগ ভবন ধ্বংস হয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে, এসব ভবনের নিচে এখনো ১০ হাজার ফিলিস্তিনির মরদেহ আটকে পড়ে আছে। যেহেতু গাজ্জার উদ্ধারকারীদের কাছে ভারী সরঞ্জাম নেই। সে কারণে ভবনের নিচে কেউ আটকে পড়লেও তাদের উদ্ধার করা সম্ভব হয় না।
সূত্র: আলজাজিরা











