spot_img

বিদেশিদের ওপর নির্ভর করে ক্ষমতায় থাকা যাবে, জনগণের মন পাওয়া যাবে না : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিদেশিদের ওপর নির্ভর করে ক্ষমতায় থাকা যাবে, কিন্তু জনগণের মন পাওয়া যাবে না। গণতন্ত্র নিয়ে মানুষের মধ্যে যে আস্থা, তা আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে সরকার। শুধু জনগণ নয় আওয়ামী লীগের লোকেরাও ভোট বর্জন করেছে।

মঙ্গলবার (১৪ মে) জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় এমন দাবি করেন তিনি।

বর্তমান সরকারের হাতে বাংলাদেশ নিরাপদ নয় দাবি করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, আওয়ামী লীগের পরবর্তী অধ্যায় কেমন হবে, তা তাদের ভাবা দরকার। এটা উপলব্ধি করতে পারলে, দলটির রাজনীতি অবশিষ্ট থাকবে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবারের ভূমিকা কি ছিল-এমন প্রশ্ন তুলেন গয়েশ্বর চন্দ্র রায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ