spot_img

সরকারের তখতে তাউস যেকোনো সময় ভেঙে তছনছ হয়ে যাবে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আসলে (আওয়ামী লীগ) সরকার চাচ্ছে জাতিকে একটি শৃঙ্খলে আবদ্ধ করতে। কিন্তু সরকারের ক্ষমতার পেরেক এবং তখতে তাউস যেকোনো সময় ভেঙে তছনছ হয়ে যাবে।

আজ শনিবার (২৫ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আজকে দেশের নাগরিকদের সকল অধিকার হরণ করা হয়েছে। মানুষ যেন একটি বেড়ার মধ্যে বাস করছে। তাদের নিঃশ্বাস নেওয়ার সুযোগ নেই। আমাদের উচিত জনগণের কাছে যাওয়া।

রিজভী আরও বলেন, আজকে প্রধানমন্ত্রী বলেন যে, তিনি বঙ্গোপসাগরে ঘাঁটি করতে দেননি বলে ষড়যন্ত্র করছে। আপনি যাদের বলছেন তারা তো বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন। তাহলে আপনি কেন বলেছেন ‘আমি ভারতকে যা দিয়েছি তারা কোনোদিন ভুলবে না’। এটা তো আপনার নিজের মুখের কথা। আজকে যে দুর্নীতির ওপর আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত তার সাথে তো মাফিয়াদের সম্পৃক্ততা থাকবেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ