spot_img
spot_img

আমার নাকি এইডস হয়েছে, আসলে খবরটি গুজব : মমতাজ

শিল্পী ও আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজ বেগম জানিয়েছেন তার এইডস হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবরটি বেড়িয়েছে, তা গুজব ও বিভ্রান্তিকর।

মমতাজ বলেন, শুনলাম, আমার নাকি এইডস হয়েছে। এইডস হয়েছে খবরটি গুজব। বিষয়টি বিব্রতকর। আল্লাহর রহমতে আমি সুস্থ ও খুব ভালো আছি। আর সে কারণেই স্টেজ শো নিয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়াতে পারছি। ঈদের পরও দেশের বাইরে যাচ্ছি। যারা এসব মিথ্যা কিংবা গুজব ছড়াচ্ছে তাদের সুবুদ্ধির উদয় হোক। যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তাদের বলব, এগুলো ভালো না, ভালো পথে থাকেন। আর আমার ভক্তদের বলব, এসব গুজবে কান দেবেন না। সবার দোয়ায় আপনাদের মমতাজ অনেক অনেক ভালো আছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ