spot_img

বিদেশ ঘুরে লাভ হবে না, প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে আমির খসরু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করে বিদেশে ঘুরে চুক্তি করে দেশের লাভ হবে না।

তিনি আজ শুক্রবার (২১ জুন) প্রায় দেড় মাস পর আমেরিকা থেকে ঢাকায় পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন।

আগে মানুষের মৌলিক সমস্যা সমাধান করতে হবে বলে উল্লেখ করে বিএনপির সাবেক এই মন্ত্রী বলেন, দেশের সবগুলো খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে।

দল ও দেশের মানুষ সরকারের পরিবর্তনের জন্য সবসময় প্রস্তুত আছে বলেও উল্লেখ করেন খসরু তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ