বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানী সমাবেশ করছে দলটি।
শনিবার (২৯ জুন) রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে এই সমাবেশ শুরু হয়। সমাবেশের জন্য কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।
এতে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়াও বক্তব্য রাখছেন স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ।
এদিকে বেলা ১২টার পর থেকেই সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন বিএনপিসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের পদচারণায় নয়াপল্টন সরগরম হয়ে উঠে।










