spot_img
spot_img

ফজরের নামাজরত ফিলিস্তিনিদের ওপর হামলা, ১০০’র বেশি শহীদ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর সামরিক বাহিনী বিমান থেকে বোমা হামলা চালিয়ে একশ’র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। এবং এতে বহু মানুষ আহত হয়েছেন।

আজ শনিবার (১০ আগস্ট) ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা এ খবর জানিয়েছেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানিয়েছে, গাজ্জা শহরের পূর্বে আল-দারাজ এলাকার আল-তাবিঈন স্কুলে আশ্রয় নেওয়া লোকদের ওপর ফজরের নামাজরত অবস্থায় ইসরাইল বিমান থেকে এই বোমা হামলা করে। লোকজন যখন ফজরের নামাজ পড়ছিলেন তখন ইহুদিবাদী ইসরাইল সেখানে হামলা চালায়। এ কারণে সেখানে হতাহতের সংখ্যা অনেক বেশি হয়েছে।

ওয়াফা নিউজ বলছে, ইসরাইল যে জাতিগত নির্মূল অভিযান ও গণহত্যা চালাচ্ছে তারই অংশ হিসেবে আজকের হামলা চালানো হয়েছে। গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলের আগ্রাসনে অন্তত ৪০ হাজার মানুষ শহীদ হয়েছেন।

সূত্র : ওয়াফা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ