spot_img

আফগানিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় ব্রিটেন

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের সাথে ইতিবাচক পারস্পরিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য আগ্রহ প্রকাশ করেছে ব্রিটেন।

গত শুক্রবার (৯ আগস্ট) এ বিষয়ে কাতারের রাজধানী দোহায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আফগানিস্তানে নিযুক্ত ব্রিটেনের বিশেষ মিশনের চার্জ ডি অ্যাফেয়ার্স রবার্ট চ্যাটেরটন ডিকসন বলেন, লন্ডন ও কাবুলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে ব্রিটেন।

এ বৈঠকে উপস্থিত ছিলেন আফগানিস্তানের রাজনৈতিক ডেপুটি প্রধানমন্ত্রীর অফিসের প্রধান মাওলানা জাকির।

আফগানিস্তানের রাষ্ট্রপতি ভবনের এক বিবৃতিতে বলা হয়, দোহায় অনুষ্ঠিত বৈঠকটির বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন ডিকসন। সেখানে বেশ কিছু বিষয় স্পষ্ট করা হয়েছে ও যে বিষয়গুলো নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে তার সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে মাওলানা জাকির বলেন, আফগানিস্তানের উপর আরোপিত নিষেধাজ্ঞা বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলার জন্য উপযুক্ত সমাধান নয়। এই ধরনের নিষেধাজ্ঞার প্রভাব সরাসরি জনগণের উপর পড়ছে। এছাড়াও তৃতীয় দোহা বৈঠকে আফগানিস্তানের জন্য দেওয়া প্রতিশ্রুতিগুলো অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানাই।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ