ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে সংস্কারের পর খুলে দেওয়া হলো রাবেয়া বালখী মহিলা বাণিজ্য কেন্দ্র।
শনিবার (১১ আগস্ট) বালখের মাজারে শরীফে সংস্কারকৃত মহিলা বাণিজ্য কেন্দ্রটির উদ্বোধন করে আফগান সরকার।
মাজারে শরীফের আইন ও শরীয়া উপদেষ্টা বাখতুল্লাহ মাজহারী জানান, নারী উদ্যোক্তাদের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রটি সংস্কারের জন্য সাময়িক বন্ধ রাখা হয়েছিল। সংস্কারের পর এখন আবার খুলে দেওয়া হয়েছে। ‘ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইডের’ অর্থনৈতিক সহায়তায় এর সংস্কার কাজ শেষ হয়। কেন্দ্রটিতে বর্তমানে ৬১টি দোকান রয়েছে। তাছাড়া ২০০ নারী উদ্যোক্তার হস্তশিল্প ও খাদ্য উৎপাদনের প্লাটফর্ম রয়েছে।
তিনি আরও বলেন, কিছু দেশ দাবী করে যে, ইমারাতে ইসলামিয়ার সরকার নারীদের কাজে নিষেধাজ্ঞা দিয়েছে। অথচ দেখুন, এটি হল মাজারে শরীফের ২য় বৃহত্তম এক্সক্লুসিভ মহিলা বাণিজ্য কেন্দ্র। এতে ৪০০ নারীর চাকরির সুযোগ রয়েছে। আরও বেশি সংখ্যক নারী উদ্যোক্তাকে সুযোগ করে দিতে ও নারীদের কর্মক্ষেত্র আরও নিরাপদ করে তোলার অংশ হিসেবে বাণিজ্য কেন্দ্রটির সংস্কার করেছি আমরা।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি











