spot_img
spot_img

১৫ আগস্টকে সরকারি ছুটির দিন ঘোষণা করলো আফগানিস্তান

দখলদার শক্তির বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় দিবস হিসেবে ১৫ আগস্টকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করেছে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান।

দেশটির সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশেই এদিনটিকে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের শ্রম ও সামাজিক কল্যাণ মন্ত্রণালয়।

১১ আগস্ট এক বিবৃতিতে বলা হয়, দখলদারিত্বের বিরুদ্ধে আফগান জিহাদের বিজয়ের জন্য এই দিনটিকে ছুটির দিবস হিসেবে ঘোষণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৫ই আগস্ট তালেবান যোদ্ধারা আফগানিস্তানের কাবুলের প্রবেশ করে সেখান থেকে মার্কিন নেতৃত্বাধীন আশরাফ গনী সরকারকে উচ্ছেদ করে। একই দিনে আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেওয়া হয় মার্কিন সৈন্যদেরও।

সূত্র: কেপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ