বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা করার বিষয়ে জাতিসংঘ শীঘ্রই তদন্ত শুরু করবে।
বুধবার (১৪ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মাদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপকালে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এ কথা বলেন।
প্রধান উপদেষ্টার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা করার বিষয়ে তদন্তের জন্য খুব শীঘ্রই জাতিসংঘের নেতৃত্বে একটি তদন্ত শুরু করা হবে। জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল শীঘ্রই তদন্ত শুরু করতে বাংলাদেশ সফর করবে।
অধ্যাপক মুহাম্মাদ ইউনূস দেশের পুনর্গঠন এবং মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন।











